July 9, 2026, 11:00 am

টঙ্গীতে রাস্তা আটকে দেয়ার অভিযোগ এলাকাবাসীর জনদুর্ভোগ

Reporter Name
  • আপডেট Wednesday, October 8, 2025
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বউ বাজার সংলগ্ন এলাকায় একটি রাস্তা আটকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকাবাসীসহ সাধারণ মানুষ জনদুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড একটি ঘনবসতিপূর্ণ এলাকা। ওই এলাকার নদীর পাড়ে মকবুলের বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সেই রাস্তাটি নাজমুল নামের এক ব্যক্তি আটকে দিয়ে জনদুর্ভোগের সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, এই রাস্তাটি আটকে এলাকার অনেক বাড়িওয়ালা রাম রাজত্ব কায়েম করতো। এদিকে চানপুরা আব্দুস সালাম ,জলিলসহ আরও লোকজন মিলে এই রাস্তাটি উন্মুক্ত করে। কিন্তু সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শামসুবিলার মেয়ে সুমি ও মকবুল এই রাস্তা আটকে এখন আবার চরম দুর্ভোগ সৃষ্টি করছে।
এ বিষয়ে জানতে চাইলে নাজমুল বলেন, মকবুল, সুমি আমাকে এই কাজ করার হুকুম দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্যান্য বাড়িওয়ালারা।
অভিযোগ রয়েছে, জলিল ও চাঁদপুরা আব্দুস সালাম ঘুষ খেয়ে নাজমুল মেম্বরের ছেলে রুবেল ও সাদ্দামসহ আরো কয়েকজন মিলে রাস্তার উপর দোকান বসিয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নাজমুল রাস্তা দখল ও আটকিয়ে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। স্থানীয় এলাকাবাসীরা জরুরীভিত্তিতে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর