July 9, 2026, 1:37 pm

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে ২৪ জন গ্রেফতার মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, June 17, 2025
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর মাজার বস্তি এলাকায় সোমবার রাতে র‌্যাব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে ২৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার এক প্রেসবিফিংএ এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন (২৪)।
এ সময় তাদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫টি রোল ইয়াবা সেবন পেপার, ১টি স্বর্ণের দুল, ২টি মানিব্যাগ, ২০টি গ্যাস লাইট, নগদ ২লক্ষ ৬৫হাজার টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে ২৪জনকে গ্রেফতার করা হয়। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর