July 9, 2026, 11:15 am

টঙ্গীতে যুবদল সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, December 26, 2024
  • 124 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর টঙ্গীর কনফিডেন্স স্কুল এন্ড কলেজ মাঠে অসহায়, দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহানগর যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শীতে অসহায় মানুষের কথা ভেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্র-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। গাজীপুর মহানগরীরসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হবে।


উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবদলের প্রভাবশালী যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, টঙ্গী পশ্চিম থানার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্য সচিব রাতুল ভূইয়া প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠন বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রায় ২শতাধিক কম্বল বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর