স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে টঙ্গী বাজারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাটা গেটের সামনে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর যুবদলের ব্যানারে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম সহ যুবদলের বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।
উল্লেখ, গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম উল্লেখ করা হয়।