July 9, 2026, 9:53 am

টঙ্গীতে মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণায় বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Monday, October 6, 2025
  • 83 জন দেখেছে

মোঃ জাফর আলী: টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত পূর্ব ও পশ্চিম থানা আহবায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে টঙ্গী বাজার এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়। পুরো মিছিলজুড়ে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ, দলীয় স্লোগান ও পতাকার বর্ণিল শোভা ছিল চোখে পড়ার মতো।

র‌্যালিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহবায়ক কাজী হাসান, সদস্য সচিব মো. মিলন চৌধুরী, টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ মণ্ডল, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।

নেতারা বলেন, নবগঠিত কমিটি ঘোষণার মধ্য দিয়ে টঙ্গী অঞ্চলে মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তারা আরও জানান, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবী দল সর্বদা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর