শামীমা খানম :: টঙ্গী রেলওয়ে জিআরপি পুলিশের কঠোর নজরদারীর কারণে মাদক ব্যবসায়ীরা মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের কোন সুযোগ পাচ্ছে না। প্রতিনিয়তই রেলওয়ে এলাকায় বিশেষ নজরদারী করছে। তারই ধারাবাহিকতায় গত ১৭ মে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমান ইয়াবা টেবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম সালমা আক্তার (৩৫)। সে শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিমখালী (ঢালীকান্দি) গ্রামের আজিজুল ঢালীর মেয়ে। তার স্বামীর নাম ফারুক আহমেদ।
সূত্রে জানা যায়, টঙ্গী জিআরপি পুলিশের এস আই মিজান এর নেতৃত্বে রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম এর দক্ষিন মাথায় মো: বাদল ফকিরের বিসমিল্লাহ জেনারেল ষ্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সালমা আক্তারকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ীকে আটক করায় স্থানীয় এলাকাবাসী এস আই মিজানকে ধন্যবাদ জানান।
অপরদিকে এ ঘটনায় একটি কুচক্র মহল কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। “টঙ্গী রেলওয়ে জিআরপি পুলিশ ১০ হাজার পিচ ইয়াবাসহ সালমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করলেও মামলায় ৭ হাজার পিস ইয়াবার মধ্যে ৩ হাজার পিস উধাও” শিরোনামে অপপ্রচার চালাচ্ছে। এই সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত।