May 18, 2026, 1:13 pm

টঙ্গীতে মহানগর তাঁতীদলের ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Wednesday, October 30, 2024
  • 67 জন দেখেছে

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় আজ বুধবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মহানগর তাঁতীদল। এসময় কো-অপারেটিভ মার্কেট, লাল মসজিদ, জিন্নাত মহল্লাসহ এলাকাবাসীকে সচেতন থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী, পূর্ব থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুল্লাহ মিন্টু, আব্দুর রহিম, আব্দুল মালেক, রবিউল ইসলাম, শামীম, বাচ্চু মিয়া, সাখাওয়াত হোসেন ঠান্ডু, হারুনুর রশিদ, খোরশেদ আলম, আবদুল করিম, শেখ ফরিদ, আব্দুল মোমেন, সুলতান হোসেন, আল-আমিন, হেলাল উদ্দিন, বাবুল আকন্দ, রুবেল হোসেন, সুমন, সুজন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর