June 5, 2026, 1:30 pm

টঙ্গীতে মরহুম কামরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, October 19, 2025
  • 125 জন দেখেছে

শারমিন আক্তার :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মরহুম মোঃ কামরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা ৪৯নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এই খেলার আয়োজন করা হয়। উক্ত খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি বর্তমান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরনসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি প্রভাষক বসির উদ্দিন বলেন, বর্তমান যুবসমাজ খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু টঙ্গী পূর্ব থানার যুবসমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সুস্থ পথে ফেরানো সম্ভব। তিনি ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের উৎসাহিত করেন।


বিশেষ অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ বলেন, যারা এই টুর্নামেন্ট খেলার আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে। আমরা সার্বিক সহযোগিতা করব।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, সবার সহযোগিতা ও উৎসাহেই এ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও খেলাধুলার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসী জানান, সচরাচর এ ধরনের টুর্নামেন্ট আয়োজিত হয় না। তরুণরা যেনো মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হয়, সেজন্য এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর