July 9, 2026, 12:16 pm

টঙ্গীতে মরহুম কফিলউদ্দিন সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, May 24, 2025
  • 96 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুরের টঙ্গীতে মরহুম কফিলউদ্দিন সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.হারুনর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সরকার সরকার শাহনূর ইসলাম রনি, আব্দুর রহিম কালা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথি হাসান উদ্দিন সরকার, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই।ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’  খেলা শেষে বিজয়ীদলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর