স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মালিক–শ্রমিকের সুসম্পর্ক, শক্তিশালী টিমস্পিরিট এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে মজুমদার গ্রুপ আন্তঃক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর ভাদাম মজুমদার লজের বালুর মাঠে মজুমদার গ্রুপের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজুমদার গ্রুপের চেয়ারম্যান সাইদুল হক মজুমদার। খেলার উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহা. সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এনাম মো. এসাস, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মির্জা ফখরুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রায়হান আলী সুজন, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের সদস্য সচিব এস এম রেমন মাহমুদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহা. সাজ্জাদ বলেন, “সুস্থ কর্মপরিবেশ গঠন, টিমস্পিরিট বৃদ্ধি এবং ইতিবাচক সংস্কৃতি তৈরি করার লক্ষ্যেই আমাদের এই আন্তঃক্রিকেট টুর্নামেন্ট। খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি একতা, শৃঙ্খলা, সৎ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্মানের প্রতীক। এ আয়োজন কর্মীদের মাঝে বন্ধুত্ব ও উদ্দীপনা বৃদ্ধি করবে এবং একটি প্রগতিশীল প্রতিষ্ঠানের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।
প্রধান অতিথি সাইদুল হক মজুমদার বলেন,মজুমদার গ্রুপ একটি পরিবার। এ পরিবারের সদস্যদের মাঝে সুসম্পর্ক বজায় রাখা এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেই আমাদের এ আয়োজন। খেলাধুলা মানুষকে ইতিবাচক ও প্রাণবন্ত রাখে—এ ধারা আমরা ভবিষ্যতেও ধরে রাখতে চাই। টুর্নামেন্টে প্রতিষ্ঠানের এডমিন আইটি হারিকেনস এবং ইউনিট এ গার্ডিয়েটরস নামে দুটি দল অংশ গ্রহণ করেন। এবং উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী দিনের খেলাসমূহ অনুষ্ঠিত হয়।