July 9, 2026, 5:29 am

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Sunday, September 24, 2023
  • 120 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসা, রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ৫৪ নং ওয়ার্ড বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করেন। ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মাহবুবুল আলম শুক্কুর, টংগী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান মধু, সাবেক সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, বিএনপি নেতা সোহেল বেপারী, টংগী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর সিদ্দিক, টংগী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারি, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি আহমদ উল্লাহ বাদল, সহ সভাপতি ফরহাদ হোসেন, সহ সভাপতি আমির হোসেন বেপারি, সহ সভাপতি মির মোশাররফ হোসেন মনির, সহ সভাপতি ইমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতিক প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর