July 4, 2026, 7:14 pm

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, August 16, 2025
  • 66 জন দেখেছে

মোঃ জাফর আলীঃ গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর তিন নং ব্লকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ এশা এ আয়োজন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও ৪৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহসান হাবীব সোহেল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল ও ৪৯নং ওয়ার্ড যুবদল নেতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদিকা হালিমা আক্তার, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রুহুল আমিন এবং ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহজাহান, নিজাম, মিলন, নুরুল ইসলাম, রাজু, শাহিন, কবির ও কাউসার; মহিলাদল নেত্রী লাইলী, জানু, মোর্শেদা ও বুলবুলি; ছাত্রদল নেতা কাজল বাদশা ও তুষারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলাদলের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর