July 9, 2026, 1:30 pm

টঙ্গীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগনেতাসহ ৭ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, July 20, 2025
  • 155 জন দেখেছে

মো: আক্তার ডালি:: গাজীপুর মহানগর টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগ নেতাসহ ৭জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান পরিচালনা করে মোট ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- আওয়ামী লীগের সদস্য মো: বাহাদুর আলী (৪৩), পিতা-মৃত আজগর আলী মোল্লা, সাং-আউচপাড়া, টঙ্গী পশ্চিম, গাজীপুর, যুবলীগ নেতা মো: জাহাঙ্গীর (৪০), পিতা- মো: আবুল খায়ের, সাং-সাতইশ কাজীপাড়া, টঙ্গী পশ্চিম গাজীপুর।
এছাড়ও ছিনতাইয়ের অভিযোগে আরো ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা হচ্ছে-মহসিন (২০), আল আমিন (২২), আরিফ হোসেন (২৬), মিলন মিয়া (৩০), সাহেদ (২৫)। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর