July 9, 2026, 7:34 pm

টঙ্গীতে বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

Reporter Name
  • আপডেট Friday, September 13, 2024
  • 88 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাইদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়। আজ শুক্রবার টঙ্গীর পাগাড় এলাকায় হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে সাংবাদিক সৈয়দ আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়েছে।
স্মরণসভায় মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, শেকানুল ইসলাম শাহী, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা মাহমুদুল হাসান ফরিদী, মাওলানা তাজুল ইসলাম ফারুকী, মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ্ব ইউসুফ পাঠান, মাহাবুবুল আলম, রয়েল হায়দার, খান মোহাস্মদ ইয়াকুব আলী, নাজমুল আলম মন্ডল, মোতাহার হোসেন মাস্টার, আব্দুর রশিদ ভূইয়া, আব্দুস সালাম, সেনসি আব্দুল্লা আল মামুন, আবু তাহের মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, আলহাজ্ব সাইদুর রহমান ৮২ বছর বয়সে গত বছর ১৩ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারনে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর