May 29, 2026, 4:30 am

টঙ্গীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

Reporter Name
  • আপডেট Wednesday, October 18, 2023
  • 195 জন দেখেছে

আব্দুল কাদের, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শেখ রাসেল দেয়ালিকা, শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মনজুরুল হক, শিক্ষক প্রতিনিধি হাজী মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, হাবিবুর রহমান সুরুজ্জামান সরকার গোলজার হোসেন আকন্দ, মাওলানা আবুল কাশেম, সায়েদুল রহমান, মাওলানা খায়রুল ইসলাম, নাসরিন আক্তার, মোঃ জাকির হোসেন, সেলিম খান প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর