July 9, 2026, 11:13 am

টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, June 23, 2025
  • 70 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে পৃথক স্থান থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্ধারকারী দল। গতকাল সোমবার ভোরে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় রমিজ উদ্দিন (৪৩) নামে এক জনকে গ্রেপ্তার করা হয়। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাঞ্চনপুর গ্রামের আউয়াল ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় দায়েরকৃত দুটি মামলার এজাহার থেকে এই তথ্য জানা যায়। মামলা দুটির এজাহার অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর খাঁপাড়া রোডের জনৈক জুয়েল হোসেনের বাসার ভাড়াটিয়া রমিজ উদ্দিনের কাছ থেকে ৫হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪৪ হাজার টাকা। একই দিনে টঙ্গীর সুন্দর আলী রোডে অবস্থিত ফেডেক্স কোরিয়ার সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি পার্সেল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দুইজনের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ আদালতে পাঠিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর