July 29, 2026, 9:56 pm

টঙ্গীতে বিএনপি নেতাকর্মীদের জামিন এলাকাবাসী ফুলের মালা দিয়ে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 10 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানীতে হামলার ঘটনায় করা মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর আজ বুধবার স্থানীয় বাসিন্দারা তাদেরকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক ভাবে নেতাকর্মীদের হয়রানির করার উদ্দেশ্য মিথ্যা মামলা দিয়েছে। আজ আদালত তাদেরকে জামিন দিয়েছে। আমরা আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উৎঘাটন করবেন।


নেতাকর্মীরা আরো বলেন, আইন যেন কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিস্বার্থের হাতিয়ার না হয়। পুলিশ প্রশাসন যেন ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত এবং নির্দোষদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, এই মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলু, কাজী দাউদসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আজ তারা আদালত থেকে জামিন পান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর