July 9, 2026, 10:01 am

টঙ্গীতে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, July 1, 2025
  • 98 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০/১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ  মঙ্গলবার ভোররাতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়ার মোখলেছুর রহমানের ছেলে রিপন মিয়া (৪৪) ও টঙ্গীর খাপাড়া এলাকার মোজাব্বর হোসেনের ছেলে নুরুন্নবী (৪৫)। তারা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার অনুসারী।
পুলিশ জানায়, গত ২৮ জুন রবিবার টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এই ঘটনায় টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১২৮ জনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে অভিযুক্ত কাজী হুমায়ুন কবির বলেন, আমার মামলায় দুই আসামি গ্রেপ্তারের খবর জানি না।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, কাজী হুমায়ুন কবিরের মামলায় গ্রেফতার দুই আসামি হালিম মোল্লার অনুসারী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর