মোঃ জাফর আলীঃ বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে এ সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর–৬ আসনের মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। সমাবেশ পরিচালনা করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব সিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আলামিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, গাছা থানা ছাত্রদলের ইমন প্রধান, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোহা চৌধুরী, টঙ্গী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন
,সাহাজউদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের নেতৃবৃন্দ মেহেদী হাসান প্রান্ত, শান্ত ইসলাম, দেলোয়ার হোসেন জীম, কাজী জুনায়েদ ফরাজি, আলামিন ইসলাম ও ফাইজুল ইসলাম মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ১৮০ দিনের রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। তরুণদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা ভবিষ্যৎ উন্নয়নকে ত্বরান্বিত করবে। তাদের মতে, ছাত্র–যুবকদের মেধা ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে “নতুন বাংলাদেশ” গঠনের পথ তৈরি করবে বিএনপি।বিএনপির ১৮০ দিনের পরিকল্পনার প্রধান দিকগুলো হলো: অর্থনীতি: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি ,কর্মসংস্থান সৃষ্টি।
শিক্ষা: শিক্ষকদের মর্যাদা ও সুবিধা বৃদ্ধি, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ চালু, ইনোভেশন গ্রান্ট” প্রবর্তন।
স্বাস্থ্য ও পানি: টিকা ও স্বাস্থ্য শিক্ষায় জোরদার উদ্যোগ, নিরাপদ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণে রিজার্ভার নির্মাণ।
নারীর ক্ষমতায়ন: দরিদ্র নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু, ইউনিয়ন পর্যায়ে নারীর জন্য সাপোর্ট সেল।
কৃষি:‘ফার্মার্স কার্ড’ প্রবর্তন, হিমাগার নির্মাণ, কৃষিপণ্যের বাজারব্যবস্থাপনায় সরকারি সহযোগিতা।
প্রযুক্তি ও শিল্প: ফ্রিল্যান্সিং খাতে উৎসাহ, শিল্পপার্ক সম্প্রসারণ, ২৫–৩০ কোটি গাছ রোপণের কর্মসূচি।
আইন-শৃঙ্খলা: অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি, দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি।
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও তরুণবান্ধব রাষ্ট্র গঠন করা হবে।