May 25, 2026, 3:32 am

টঙ্গীতে বিএনপির সাইবোর্ড টাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ যেন দেখার কেউ নেই!

Reporter Name
  • আপডেট Monday, June 30, 2025
  • 377 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৫নং ওয়ার্ড বউ বাজার এলাকায় বিএনপি সাইবোর্ড টাঙ্গিয়ে বিভিন্ন অপরাধকর্মকান্ড চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে নূরে আলমের বিরুদ্ধে। কে এই নূরে আলম? কি তার পরিচয়। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি ওই এলাকার তার পরিবারের সদস্য ও তরুণ যুবসমাজকে দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। নূরে আলমের এইসব অপরাধকর্মকান্ডের প্রতিবাদ করলে তার লোকজন দিয়ে মানসিক নির্যাতন ও হয়রানি করেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। ভুক্তভোগীরা তার হাত থেকে বাঁচতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, ৪৫নং ওয়ার্ড বউ বাজার এলাকায় বিএনপি সাইনবোর্ড টাঙ্গিয়ে এবং দলের নাম ভাঙ্গিয়ে পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে নূর আলম দীর্ঘদিন যাবত অপরাধকর্মকান্ড করে আসছে। নূরে আলমের অত্যাচারে এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। এক সময় নূরে আলমের পরিবারে নুন আনতে পান্তা ফুড়াতো। আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর তিনি আজ বিএনপির সাইবোর্ড টাঙ্গিয়ে এবং দলীয় পরিচয় দিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। তার হাত থেকে এলাকাবাসী মুক্তি চায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর