স্টাফ রিপোর্টার :: স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া গাজীপুরের টঙ্গীতে বিজয় মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা-ময়মনসিংহ সড়কের চেরাগআলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় মিছিলে গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা মাহবুবুল আলম শুকুর, জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, টঙ্গী পশ্চিম থানার সেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ প্রমুখ।