August 24, 2026, 12:16 pm

টঙ্গীতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চাঁদা না পেয়ে মালামাল লুট থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট Tuesday, July 1, 2025
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ দত্তপাড়া এলাকায় একটি বসতবাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক বজলুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে গাজীপুর মহানগরীর ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ ও নাহিদের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে।
ভুক্তভোগী বজলুল রহমান জানান, এলাকার চাঁদাবাজরা আমার কাছে বাড়ি নির্মাণ বাবদ প্রায় ১ লক্ষ ৫০হাজার টাকা চাদাদাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
গত সোমবার দুপুরে আমার বাড়ির সামনে এসে পুনোরায় ওই চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে একদল সন্ত্রাসীবাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে হামলা, ভাঙ্গচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে টাকা ও স্বর্ণলঙ্কা নিয়ে যায়। এ সময় দুইটি মোটরসাইকেল ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী বজলুর রহমান স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবি জানান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, বাড়িতে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর