August 24, 2026, 5:47 am

টঙ্গীতে পোশাক শিল্পে সবুজায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, October 24, 2025
  • 167 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে তৈরী পোশাক শিল্পে সবুজায়নে ট্রেড ইউনিয়নের উদ্যোগ  অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে  অ্যাডভোকেসি সভায় টঙ্গী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। সিএফএলআই এর সহযোগিতায় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ডিনা। অনুষ্ঠানে সবুজায়ন ও পরিবেশ দূষণরোধ বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরেন বিলস গ্রীন সোশাল নেটওয়ার্কের পোগ্রাম অফিসার জাকিয়া বেগম নীলিমা, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার, অনুষ্ঠান সমন্বয়কারী হেলাল উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাংস্কৃতিক সংগঠক শাহজাহান শোভন, মাওলানা মুফতি আলমগীর হোসেন, আবুল কাশেম খান স্বপন, মতিউর রহমান মাস্টার, কামরুল ইসলাম, পলি গমেজ প্রমুখ। এ সময় বক্তারা টঙ্গীতে  তৈরী পোশাক শিল্পকে সবুজায়ন করতে প্রশাসন, গণমাধ্যম কর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর