July 4, 2026, 1:38 pm

টঙ্গীতে পূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেন যুবনেতা ডা: সজিব খান

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Tuesday, October 15, 2024
  • 77 জন দেখেছে

গাজীপুরের টঙ্গীতে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন ৫১ নং ওয়ার্ডের কৃতি সন্তান যুবনেতা ডা: মো. সজিব খান। সাতাইশ খরতৈল কেন্দ্রীয় মন্দিরে পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন খরতৈল কেন্দ্রীয় মন্দিরে সভাপতি বিদুৎ কুমার, বিশিষ্ট সমাজ সেবক রতন মুক্তার সহ অনেকেই।
এ সময় ডা: মো. সজিব খান বলেন, সম্প্রীতির শহর গাজীপুর।এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে আত্মার আত্মীয় হয়ে জীবন-জীবিকা সহ সকল কাজকর্ম করি। আমি আপনাদের পাশ্বে আছি এবং ভবিষ্যতে থাকবো। আপনাদের যখন য়ার যেটা প্রয়োজন আমার কাছে আসবেন আমি চেষ্টা করবো সেটা পূরণ করতে। গাজীপুর সিটি কর্পোরেশন ৫১ নং ওয়ার্ডের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চাই। এই ওয়ার্ডকে চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস মুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে চাই। এই ৫১ নং ওয়ার্ডের সেবক হিসেবে আপনাদের পাশ্বে থেকে কাজ করতে চাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর