July 9, 2026, 2:53 pm

টঙ্গীতে পরকীয়ার জেরে হত্যা, মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, July 18, 2025
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ‎টঙ্গীতে পরকীয়ার জেরে কামরুল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির আহমেদকে (৩২) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ‎বৃহস্পতিবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির টঙ্গীর দত্তপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকার মৃত আবু তাহেরের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। ‎টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সাব্বিরকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
‎উল্লেখ্য, সাব্বিরের স্ত্রী সুলতানা বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিক কামরুলকে হত্যা করে তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির। গত শনিবার (১২ জুলাই) সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় কামরুলকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে সাব্বির।
‎এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই কামাল। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বিরের স্ত্রী সুলতানা বেগমকে গ্রেফতার করে পুলিশ। তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর