May 30, 2026, 2:36 pm

টঙ্গীতে পথশিশুদের পাশে গ্লোবাল কিডস স্কুল

Reporter Name
  • আপডেট Saturday, July 5, 2025
  • 104 জন দেখেছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :: টঙ্গীতে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করছেন গ্লোবাল কিডস স্কুল। প্রতি শুক্রবার এইসব শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে খেলাধুলা, স্বাস্থ্য সেবা ও সকালের নাস্তা খাওয়ানো হয় । দীর্ঘদিন থেকে ঝড় বৃষ্টি অপেক্ষা করে টঙ্গীর রেলওয়ে স্টেশনের পাশ্বে খোলা আকাশের নীচে ছামিয়ানা বিছিয়ে অস্থায়ী ভাবে চালু করা হয় স্কুলটি কার্যক্রম।
স্কুলটির শিক্ষক ও পরিচালক মুহাম্মদ শামীম রেজা জানান, আমি দীর্ঘদিন যাবত এই পথের শিশুদের নিয়ে কাজ করছি। তাদের দুঃখ-কষ্ট অভাব আমি কাছ থেকে দেখেছি। প্রতিটি শিশুই যেন শিক্ষার আলোর থেকে বঞ্চিত না হয়।
এ সময় স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানী বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদেরই এই শিক্ষা কার্যক্রম প্রতিনিয়ত চলমান। আমরা চেষ্টা করছি প্রতিটি শিশুই যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাদের স্বাস্থ্য ও মানসিক বিকাশে আমরা কাজ করে যাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর