কারা নির্যাতিত জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম সরকারের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর নতুন বাজার ক্যাপরি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বেড় হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে বিক্ষোভ মিছিল করেন গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি।
এ সময় রনি সরকার বলেন, অন্যায় ভাবে আমার বাবাকে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে কারাগারে রাখেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।
আমার বাব সম্পূর্ণ নির্দোষ।

বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিচার বিভাগকে দলীয়করণ করে আমার বাবাকে জোরপূর্বক কারা অন্তরীন করে রাখা হয়েছে।আমাদের এই ক্যাপরি সিনেমা হল ও আশ পার্শ্বের জায়গায় দখল করার জন্য রাসেলের চাচা শীর্ষ সন্ত্রাসী মতি বাদি হয়ে এ মামলা করেন। মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলায় কারা অন্ত্যরিন নুরুল ইসলাম সরকারের মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল আহ্বান করেছিলাম। এ সরকারের কাছে প্রত্যাশা আমার নিরপরাধ বাবকে যেন মুক্তি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির বৃহত্তর টঙ্গী থানা সাবেক সাংগঠনিক সম্পাদক আলী মুহাম্মদ টুটুল, বিএনপি নেতা কামরুল ইসলাম কামু,শেখ মানিক, সেচ্ছাসেবক দলের সাবেক সানজিদ আহমেদ মিঠুন, খুরশেদ আলম,মো.সিরাজসহ বিএনপি ও অঙ্গ সংগঠন বিপুল সংখ্যক নেতা কর্মীরা।