July 4, 2026, 3:53 pm

টঙ্গীতে এক নারীকে ধর্ষণ অভিযুক্ত ধর্ষক আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

Reporter Name
  • আপডেট Monday, August 11, 2025
  • 73 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়া গান্ধি বাড়ি এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করলেও পরবর্তীতে রহস্যজনক কারণে তাকে ছেড়ে দিয়েছে। এছাড়াও ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে একটি বাসায় আটকিয়ে রেখে ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাসেল ওই নারীর বাসায় আসেন। এ সময় রাসেল তাকে শারীরিক সম্পর্ক করার কু-প্রস্তাব দেন। তার এই কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত রাসেল তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি ভুক্তভোগী তার আত্মীয়দের জানালে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিব জানান, ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছি অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর