August 24, 2026, 5:48 am

টঙ্গীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু

Reporter Name
  • আপডেট Saturday, October 25, 2025
  • 104 জন দেখেছে

শারমিন আক্তার:: “সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টঙ্গীতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪৯নং ওয়ার্ডের এরশাদ নগর ৫নং ব্লকের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম (কামু)।
কামরুল ইসলাম কামু বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা সাদা ছড়িকে কেবল নিরাপত্তার প্রতীক হিসেবে না দেখিয়ে, দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীন চলাচল, আত্মমর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে ব্যবহার করছে। এছাড়াও বক্তব্য রাখেন, দৃষ্টি প্রতিবন্ধী মর্জিনা, জাহিদুল ইসলাম প্রমুখ।
দৃষ্টি প্রতিবন্ধী মর্জিনা বলেন, সাদা ছড়ি পেয়ে আমি নিজে চলাফেরায় অনেক স্বাধীনতা অনুভব করছি। আশা করি আরও বেশি মানুষ আমাদের সাহায্য করবে যাতে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারি।
দৃষ্টি প্রতিবন্ধী জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক। আমরা চাই সমাজের সব মানুষ আমাদের অধিকার সম্পর্কে সচেতন হোক।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ২৫৮জন দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের হাতে সাদা ছড়ি ও খাদ্যসামগ্রী তুলে দেন। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা ও স্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই আয়োজনটি কেবল উপকারভোগীদের প্রয়োজন মেটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সমাজে উদাহরণ স্থাপন করেছে।
উল্লেখযোগ্য, বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস প্রতি বছর দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, নিরাপত্তা এবং স্বনির্ভর জীবন নিশ্চিতকরণের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর