July 9, 2026, 9:54 am

টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, September 4, 2024
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম ফরিদ হোসেন (৩৯)। তিনি নোয়াখালী জেলার সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। সে টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরিদ পেশায় একজন ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় বাস থেকে নামার পর দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরেন। এক পর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমী দাস বলেন, ফরিদ হোসেনের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর