July 9, 2026, 10:57 am

টঙ্গীতে তিন শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ!

Reporter Name
  • আপডেট Friday, July 25, 2025
  • 76 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: আওয়ামী সন্ত্রাসীদের হামলায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন, রাফি (১৬) বাবু আরিফ (১৭) দুর্জয় (১৭) এরা সকলেই টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে গুরুতর আহত রাফি (১৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতদের স্বজনরা জানান, ইমরান, নাইম, রানা, জীবন, ইমন, জয়, বিজয়, সানিম, রিমন, ইশরাক, উজ্জলসহ আরো অনেকেই এই হামলার সাথে জড়িত। তারা আরো বলেন, হামলাকারী সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং কয়েকজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে মাঠে সক্রিয় রয়েছে।
অপরদিকে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তিনজন হামলাকারীকে আটক করে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশীদদের কাছে হস্তান্তর করেন। কিন্তু তিনি তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোনে তাকে পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, দুই গ্রুপের মারামারি খবর পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর