July 4, 2026, 5:52 pm

টঙ্গীতে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, February 18, 2025
  • 133 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে আজ মঙ্গলবার টঙ্গীর কলেজ গেইট এলাকায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাইজুদ্দিন তাজু, হানিফ খান, আঃ কাদির, আতিকুল্লাহ মিন্টু, সোহেল সিদ্দিকী, আবুল কাসেম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, নিজাম তালুকদার, শেখ ফরিদ, ইউনুস আলী মাতাব্বর, বাবুল, আকরাম মৃধা, হাবীব, সাইদুল, আলামিন, শাহিন, আঃ মমিন, লেকত আলী, রায়হান, আলামিন, রবিউল, আবুল কাসেম, দেলোয়ার হোসেন (আলেক), রিয়াজ উদ্দিন, আহাদ আলী চিন্তা, মো: রিপন ও মো: রাসেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের শাসন ব্যবস্থায় কোনো মানুষ শান্তিতে কোন কর্মসূচি পালন করতে পারেনি। আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশের টাকা-পয়সা লুটপাট করে পালিয়ে গেছে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার দাবী জানাচ্ছি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি নিন্ম আয়ের মানুষ অর্থাৎ তাঁতী সমাজ চরম দুর্দশায় এবং কষ্টে দিনাতিপাত করছেন। যত দিন যাচ্ছে ততই ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে তাঁতশিল্প। সরকার যদি তাঁতশিল্পে নজর না দেয় তাহলে আমাদের ঐতিহ্যের তাঁতশিল্প বিলুপ্ত হয়ে যাবে। আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রব্যমূলের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর