July 9, 2026, 6:45 pm

টঙ্গীতে তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Friday, August 16, 2024
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খারেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে গতকাল শুক্রবার এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাসান উদ্দিন সরকার।
আলোচনা সভায় আলহাজ¦ হাসান উদ্দিন সরকার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা নতুন স্বাধীনতার স্বাদ ভোগ করতে শুরু করেছি। স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশকে ১৬ বছর ধরে জেলখানায় পরিণত করেছিলেন। এদেশে আওয়ামী লীগ থাকবে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট, আয়নাঘর, জেল-জুলুম অত্যাচারী স্বৈরশাসকের দোসরদের নেতা শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণের বুকের ওপর কষ্টের পাথর সরে গেছে। আমরা এখন স্বাধীন, সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি। এ জন্য মহান আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করছি। আমরা দেশের মানুষের মন জয় করবো এবং মাদকমুক্ত নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম বেপারী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো: সাজ্জাদউর রহমান মামুন ও মো: আজিজুল হক রাজু মাষ্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: হাজী স্বপন, যুগ্ম আহ্বায়ক ডা: হানিফ খান, যুগ্ম আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা মো: আতিক উল্লাহ মিন্টু, যুগ্ম আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা তাঁতীদল মো: সোহেল সিদ্দিক, মহানগর তাঁতীদলের সদস্য মো: বাবুল, মো: শহিদ মন্ডল, মো: ইউনুস, মো: রফিকুল ইসলাম, মো: লিয়াকত ও মো: আ: মালেক প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর