July 9, 2026, 3:58 pm

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, December 10, 2024
  • 72 জন দেখেছে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা হয়। আজ মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত মৃত ওই দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মৃতদের বয়স আনুমানিক (৩০) ও অপরজনের বয়স (১০) বছর হবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা জানান, ওই দুইজন ট্রেনের রাস্তা দিয়ে হাটছিল। এ সময় হঠাৎ করেই ট্রেনে কাটা পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল এসে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর