স্টাফ রিপোর্টার :: জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের,শোক,বিজয়ের বর্ষপূর্তি ও বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম বাচ্চু মিয়া’র স্মরণে এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে টঙ্গীর মোক্তার বাড়ি মোড়ে কাঁচা বাজার সংলগ্ন বালুর মাঠে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, বিএনপি নেতা শেখ শামীম বেপারী, জালাল খলিফা,যুবদল নেতা নাসির আবেদিন প্রিন্স,তানভীর আহমেদ রুপন,ইমতিয়াজ আহমেদ জিম,শুভ মিয়াজী,পাপন,নাঈম, শান্ত ফরাজী,রাকিবুল ইসলাম,শেখ মো. সুমন, আমান উল্লাহ আমান, আব্দুর রব,রাজিব, ইমরান পাটোয়ারী, আয়ান,শান্ত, পিয়াস প্রমুখ।
এ সময় যুবদল নেতা শেখ মো. সুমন বলেন, জুলাই শহীদদের স্মৃতি ধারণ ও জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে জাগ্রত রাখা। তাদের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শবান সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজের শারীরিক উৎকর্ষ, মননশীলতা ও মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। সামাজিক ও মানবিক আমাকে সবসময় আমরা পাবেন। সব ধরনের সহযোগিতা করবো। খেলা শেষে বিজয়ী দল আউচ পাড়া বন্ধু মহলকে ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার্স আপ দল আউচ পাড়া ক্রীড়া চক্রকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।