July 31, 2026, 9:34 pm

টঙ্গীতে জুলাই যোদ্ধাকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট Friday, July 31, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থানের আহত ‘জুলাই যোদ্ধা’ মো. আশিক আহম্মেদকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশিক আহমেদ টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্তরা হচ্ছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক মো. মিলন হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সুমন পাটোয়ারী ও মো. জসিম উদ্দিন। গতকাল শুক্রবার টঙ্গীর চেরাগআলী বেলতলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আশিক আহম্মেদ গত দুই মাস আগে চেরাগআলী এলাকায় একটি দোকান ঘর নিয়ে এলপিজি গ্যাসের ব্যবসা করে আসছেন। গতকাল দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে দোকান ছেড়ে দিতে চাপ সৃষ্টি করেন। এ সময় আশিক দোকান ছাড়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা বলেন এখানে জাতীয়বাদী মোটর শ্রমিক সংগঠনের কার্যালয় করা হবে বলে জানায়।
এরপর আশিক ব্যবসা পরিচালনার সুযোগ চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায় অভিযুক্তরা মোটর শ্রমিক সংগঠনের ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে কক্ষটি জোরপূর্বক দখলের চেষ্টা চালান। এ ঘটনার পর থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী।
এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক মো. মিলন হোসেনের মোবাইলে একাধিক বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন আশিক আহম্মেদ। সহকর্মীরা তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়ার পর অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়। সেই প্রাণঘাতী গুলির ক্ষত চিহ্ন তিনি আজও বহন করে চলছেন। কিন্তু সেই গুলিতে অলৌকিকভাবে তিনি বেঁচে গেলেও সাথে থাকা তার সহকর্মী মারা যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর