October 11, 2026, 1:41 pm

টঙ্গীতে জুতার গোডাউনে আগুন

Reporter Name
  • আপডেট Thursday, April 10, 2025
  • 138 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর তিস্তার গেট এলাকায় দুটি বাসা ও একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ডের মরকুন তিস্তার গেট এলাকায় রফিক মিয়া ও মো. আলালের বাড়িতে এবং মনুমিয়ার জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের লিকেজ হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর