মো: জাফর আলী :: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহাদাত হোসেন শাহীন, বিএনপির নেতা আইয়ুব আলীসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।