July 4, 2026, 12:10 pm

টঙ্গীতে জামিয়া মাহমুদিয়া কাওমী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, February 22, 2025
  • 88 জন দেখেছে
মো: জাফর আলী :: টঙ্গীর জামিয়া মাহমুদিয়া কাওমী মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্র ছাত্রীদের মাঝে পাগড়ি প্রদান ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে।  শুক্রবার রাতে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ রোড মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুহতামিম, শায়খুল হাদিস মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং মুহতামিম মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায়  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর আলম শুক্কুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নিশাত মাহমুদ জালাল,   টঙ্গী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম, শায়খুল হাদীস আল্লামা মুফতী মাসউদুল করীম দাঃ বাঃ,বাইতুল আকরাম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আল্লামা ইউনুস শহেদী দাঃ বাঃ, জামিয়া মাহমুদিয়া কাওমী মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মাহমুদুল হাসান, জবেদা খাতুন দারুল উলুম কাওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহা পরিচালক আল্লামা মুফতী নাছির উদ্দিন খান,মাওলানা মুফতী মুজিবুর রহমান কাসেমী, মুফতী আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। ওয়াজ মাহফিল শেষে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান ও ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর