June 2, 2026, 6:44 am

টঙ্গীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় প্রথম সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 104 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে ২ দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় থানা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান গতকাল টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস্ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে থানা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ছাত্রছাত্রী ২১ জন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ৫৩ জন।

এসকল ছাত্রছাত্রী প্রথম পযার্য়ে থানাতে বিজয়ী হয়ে দ্বিতীয় পর্ব জেলাতে জাতীয় শিশু পুরস্কার প্রতি যোগীতায় অংশ গ্রহণ করবেন, পরবর্তীতে বিজয়ী হয়ে বিভাগে ও কেন্দ্রীয় ভাবে জাতীয় শিশু পুরস্কার প্রতি যোগীতায় অংশ গ্রহণ করবেন।

থানা পযার্য়ে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রাথমিক শিক্ষা অফিসার শিখা রানী বিশ্বাস,সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রতি যোগিতায় অংশ গ্রহণ কারি ছাত্রছাত্রীদের অভিভাবকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। জাতীয় শিশু পুরস্কার প্রতি যোগীতায়-২০২২- ২০২৩ অংশ গ্রহণ কারি ছাত্রছাত্রীদের সফলতা অর্জনে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন আমার প্রতিষ্ঠানের ছেলে মেয়ে রা জাতীয় শিশু পুরস্কার প্রতি যোগীতায় বিজয়ী হবে বলে আমি আশা করছি ইনশাল্লাহ।

আমার প্রতিষ্ঠানের সভাপতি গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান সকল সময় আমার প্রতিষ্ঠান ও ছেলে মেয়ে দের খোঁজ খবর রাখেন এবং মঙ্গল কামনা করেন। ছাত্রছাত্রীদের সফলতা অর্জনে তার অবদান অপরিসীম কল্পনাশক্তি রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর