July 9, 2026, 10:01 am

টঙ্গীতে জসিম ভাটের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা ও জনসংযোগ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, October 5, 2025
  • 66 জন দেখেছে

শারমিন আক্তার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাটের উদ্যোগে এক মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ডের টঙ্গী বাজার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির প্রভাবশালী নেতা মোঃ আব্দুস সাওয়ার মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রভাবশালী নেতা কাজী খায়রুল বাসার হ্যাপী, শিক্ষক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম, আবু ইউসুফ সুমন, আবু সাঈদ, কামাল হোসেন, মোঃ সালাউদ্দিন ফরাজী, খান শরিফুল ইসলাম, রানা শাহআলম হাবিব, হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় হাজী মোঃ জসিম উদ্দিন ভাটে বলেন “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। তারেক রহমানের ৩১ দফায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতির পুনর্গঠনের মাধ্যমে জনগণের মুক্তির পথ সুগম হবে। আলোচনা সভায় বক্তারা একমত পোষণ করেন যে, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর