July 4, 2026, 1:40 pm

টঙ্গীতে ছেলেদের নামে জায়গা সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ

Reporter Name
  • আপডেট Thursday, August 21, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ছেলেদের নামে জায়গা সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার দুই সন্তানের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) টঙ্গীর খরতৈল ব্যাংক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত খোরশেদ আলম (৬৫) ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলেন তার দুই ছেলে দ্বীন ইসলাম (৩৮) ও মাহবুব (৪০)।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে খোরশেদ আলমের মাদকাসক্ত ছেলেরা তার বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এই বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে দ্বীন ইসলাম ও মাহবুব ধারালো অস্ত্র দিয়ে তাদের পিতা খোরশেদকে ঘাড়, মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত খোরশেদ আলমকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর