July 9, 2026, 6:21 pm

টঙ্গীতে ছিনতাই কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পূর্ব থানা যুবদলের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Friday, July 11, 2025
  • 69 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজি বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে টঙ্গী বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিতালী পাম্প থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ফ্লাইওভারের উপরে গিয়ে মিছিলটি শেষ হয়। টঙ্গী ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে যুবদল নেতা অভি দেওয়ানের উদ্যোগে এ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভি দেওয়ানসহ যুবদলের নেতাকর্মীরা।
এ সময় অভি দেওয়ান বলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নির্দেশনায় ও গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার তত্বাবধানে চুরি, ছিনতাই প্রতিরোধে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিদিন আমাদের টিম টঙ্গী বাজার এলাকা ও ফ্লাইওভার উপরে মহড়া দিবেন।
প্রতিবাদ সমাবেশে গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার বলেন, বিএনপিতে কোনো ছিনতাইকারী, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জায়গা নেই। এদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে । যাদের বিরুদ্ধে ইতোমধ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। কেউ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিজয়ের দিকে এগিয়ে গেছি। সেই বিজয় ধরে রাখতে হলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে। আমরা যারা বিএনপি করি সকলে মিলে ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই এসব অন্যায় বন্ধ হয়ে যাবে। নিহত কলেজ ছাত্র মাহফুজুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এবং বিগত দিনে ছিনতাই ও অন্যায় প্রবণতা এলাকায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ,গত ৯ জুলাই রাতে টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।নিহত মো. মাহফুজুর রহমান (২২) হাজী এবাদউল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর