July 9, 2026, 3:08 pm

টঙ্গীতে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, August 20, 2024
  • 88 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে মো: আউয়াল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলীপুর গ্রামের মৃত ওয়ালীউল্লার ছেলে। তিনি ওই ভবনটির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
উপপরিদর্শক (এসআই) আরফান আলী জানান, মো: আউয়াল ওই ভবনটিতে প্রায় পাঁচ বছর যাবত নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সকালে ওই ভবনের ছাদে উঠে বিভিন্ন গাছের পরিচর্যা করতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর