July 4, 2026, 8:59 am

টঙ্গীতে ছাত্র আন্দোলনে তিন শহীদের কবর জিয়ারত করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা

Reporter Name
  • আপডেট Tuesday, August 5, 2025
  • 260 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তিন জনের কবর জিয়ারত করেছেন গাজীপুর জেলা প্রশাসন, জিএমপি, গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তাসহ ও রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনতা। আজ মঙ্গলবার সকালে তারা টঙ্গীর বিভিন্ন কবরস্থানে সমাহিত তিন শহীদের কবর জিয়ারত করেন।
গত ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন কবরস্থানে শহীদ অহিদ হোসেনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, সহকারী কমিশনার রুহুল আমিন, বাংলাদেশ পুলিশের পক্ষে জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের এডিসি মো. শাকিল আহাম্মেদ, গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানসহ শহীদ পরিবারের সদস্যরা।
এদিকে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ৮ নম্বর ব্লক কবরস্থানে সমাহিত শহীদ নাফিসা হোসেন মারওয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশের পক্ষে জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার মহিউদ্দীন আহাম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মাহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আল মামুন, সহকারী ভূমি কমিশনার (টঙ্গী সার্কেল) সাইদুজ্জামান হিমু, টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাঈমসহ শহীদ পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগরের ৫ নম্বর ব্লক কবরস্থানে সমাহিত শহদ সানজিদ হোসেন মৃধার কবর জিয়ারত করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর