July 9, 2026, 3:10 pm

টঙ্গীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Monday, July 15, 2024
  • 99 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। আজ সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় হোসেন মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষীন করে চেরাগ আলী হয়ে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম তুষার প্রমুখ। এ সময় ছাত্রলীগের থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর