July 9, 2026, 12:33 pm

টঙ্গীতে চোরাই মাল ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • আপডেট Thursday, August 29, 2024
  • 122 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে চোরাই মালামালের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সেলিম মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে মহানগরীর টঙ্গী পূর্ব থানার কেরানীর টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি টঙ্গীর আমতলী কেরানীর টেক এলাকায় মামুন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার এসআই সাফায়েত ওসমান।
তিনি জানান, বুধবার (২৮ আগস্ট) রাত দুইটার দিকে সেলিম মিয়াকে তার সহযোগীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত তিনটার দিকে কেরানীর টেক এলাকার একটি বাসার সামনে সেলিমের সঙ্গে তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে সেলিমের মাথায় আঘাত করা হলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
তিনি আরও জানান, আমতলী এলাকায় একটি গুদামে ভাঙ্গারির চোরাই মালামালের ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর