শারমিন আক্তার:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ করেন আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত। এ সময় গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ধানের শীষ। আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা ৩১ দফা লিফলেট বিতরন করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রæতিবদ্ধ। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
তিনি বলেন, গাজীপুর-৬ আসনকে উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে আমরা এমন একটি সমাজ নির্মাণ করবো যেখানে কেউ অবহেলিত বা বঞ্চিত থাকবে না। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক মোঃ আকবর হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক বেনজির আহম্মেদ খান পিন্টু, যুবদল নেতা রাজিব বিন সহিদ রিগ্যান, কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন মিলন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা চাঁনমিয়া প্রধান, মোকতাদী রহমান লিপু মোল্লা, নাজিউর রহমান সুমন, নুর মোহাম্মদ ইউসুফ, জাবেদ মাহমুদ, আব্দুল কুদ্দুস শীতল প্রমুখ।