May 25, 2026, 3:56 pm

টঙ্গীতে গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, July 1, 2025
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর কেরানীরটেক বস্তি এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো: শাহাদাত হোসেন (২৭), মো: সাজন মিয়া (২৯) এবং মো: মেহেদী হাসান (২১)। এ সময় তাদের কাছ থেকে ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকা মাদক ব্যবসায়ীদের একটি অন্যতম স্থান। বারংবার আইন শৃংখলা বাহিনী কর্তৃক অভিযান পরিচালনার পরও তারা সুুযোগ পেলেই উক্ত এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটায়। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীদের অপতৎপরতার জন্য টঙ্গী এলাকায় কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। এ সময় আসামীদের নিকট হতে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণী ১৯ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর