July 24, 2026, 4:52 pm

টঙ্গীতে গত ২৪ ঘন্টায় ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 107 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানা গেছে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৩ জন শিশুসহ মোট ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৩ জন।
এছাড়াও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৬ জন।
এদিকে টঙ্গীর বিভিন্ন এলাকায় লার্ভা নিধনে তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে গাজীপুর সিটি করপোরেশনের সচিব এম আব্দুল হান্নান বলেন, ‘গত মাসে লার্ভা নিধনে ৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এই মাসে অভিযান চলমান আছে।’
এ বিষয়ে জানতে তিনি প্রধান সম্পত্তি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলেন। প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীর বিভিন্ন এলাকায় অসংখ্য ময়লাযুক্ত পুকুর, খাল ও ডোবা রয়েছে। এই সব খালে প্রতিদিন শিল্পকারখানার বর্জ্য পড়ে ময়লা পানিতে সয়লাব হয়ে যায়। সাথে আছে তুরাগ নদীর দুর্গন্ধময় পানি। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার ওষুধ ছিটানো ও লার্ভা নিধনে অভিযান চালানোর দাবি নাগরিকদের।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মশার ওষুধ দেওয়া বা লার্ভা নিধনের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মশার ওষুধ কখন দেয় তা জানি না। তবে চারিদিকে যেভাবে ডেঙ্গু হানা দিয়েছে এতে তারা শঙ্কিত বলে জানান। স্থানীয় বাসিন্দরা আরো বলেন, ডেঙ্গুর বিস্তাররোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর